16 বছর 69 দিন বয়সে ইউএস ওপেন জুনিয়র নারী এককের চ্যাম্পিয়ন, চীনের উঠতি তারকা সুন সিনরান ডায়মন্ড কোর্টে নিজের ট্যুর অভিষেকে টানা 9 গেম জিতেন। 6-1/3-0-এ এগিয়ে থাকাকালীন প্রতিপক্ষ লিস চোটের কারণে ম্যাচ ছাড়েন। সুন সিনরান চায়না ওপেনে জয়ের সূচনা করেন। পরের রাউন্ডে বুকশা। চীনা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুন সিনরান আবার বলেন, প্রতিপক্ষের শারীরিক কারণে ম্যাচ ছাড়ায় এগিয়ে যাওয়া তাঁর কাঙ্ক্ষিত জয়ের পথ নয়। তবে ঘরের মাঠের বড় কোর্টে অভিষেকের খেলায় তিনি সন্তুষ্ট। তিনি মাঠের দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ইউএস ওপেনের পর দল শক্তি ও কৌশলে কার্যকর সমন্বয় করেছে।

সুন সিনরান বলেন: আসলে আমিও খুব উত্তেজিত ছিলাম, ব্যাপারটা বেশ আকস্মিকও। কারণ প্রতিপক্ষ শারীরিক কারণে ম্যাচ ছেড়ে দেন। আমি চাই তিনি দ্রুত সুস্থ হোন। এভাবে ম্যাচ জিততে আমি একদম পছন্দ করি না।
তবে এর আগের খেলায় আমি মোটামুটি সন্তুষ্ট। আজ এত বড় কোর্টে আমি প্রথমবার খেললাম। খুব টেনশনও হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জয় আসায় আমি খুব খুশি।
এটা আমার খেলা সবচেয়ে বড় কোর্ট, আর এটা আমার নিজের ঘরের মাঠও। তাই এখানে আসতে পেরে আমি খুব খুশি। এত মানুষ আমাকে ভালোবাসে, আমি অনেক শক্তি অনুভব করেছি। খুব আনন্দিত। চায়না ওপেনকে ধন্যবাদ, এই সুযোগ দেওয়ার জন্য।
ইউএস ওপেনের পর আমাদের দল একবার পর্যালোচনা করেছে। জুনিয়র পর্ব এখন শেষ, আমার মনে হয় এখন আমি সিনিয়রে ঢুকছি, প্রাপ্তবয়স্ক পর্যায়ে যাচ্ছি। শক্তির দিকে, কৌশলের দিকেও আমরা কিছু বদল এনেছি। তাই মনে হয় আমাদের চেষ্টা বেশ কার্যকর হয়েছে। এই ম্যাচ জয়ের পর সুন সিনরানের বিশ্ব র্যাঙ্কিং 582 থেকে 476-এ ওঠে, 106 ধাপ ঊর্ধ্বে।
(লিউ সিইয়াও)
